রূপের শরৎ
- নূরনবী সোহাগ
নীল আকাশে মেঘের সাথে
উড়ছে সাদা মেঘ
নদীর পাড়ের কাশবনেতে
লাগছে হাওয়ার বেগ।
দীঘির জলে দলে দলে
শাপলা-শালুক ভাসে
আরো কত ফুল ফুটেছে
মাঠের সবুজ ঘাসে।
ক্ষেত ভরেছে নতুন ধানে
সোনার মত রঙে
সে রঙ ছুঁয়ে উড়ে বেড়ায়
একটা দুটো ফিঙে।
মিহি হাওয়ায় সন্ধ্যা নামে
চকচকে চাঁদ ওঠে
বিন্দু বিন্দু শিশির জমে
ঘাসের নরম পথে।
এত রূপের বাহাদুরি
বলোতো কার আছে?
শরৎ হল ঋতুর রানী
সব রূপই তার কাছে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।